ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০২ অক্টোবর) দিবাগত রাতে ঠাকুরগাও সদর উপজেলা থেকে পুলিশ সাতবারের সংসদ সদস্য দবিরুলকে গ্রেফতার করে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তাকে বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আর এক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে বুধবার (০২ অক্টোবর) দিবাগত রিতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে র্যাব। রাজশাহী-৪ আসনের এই সাবেক সংসদ সদস্যকে গ্রেফারের খবর নিশ্চিত করেছে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস।
এদিকে সাবেক ফুটবলার খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে ০১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধা থেকে র্যাব আটক করেছে।
খুলনার ফুলতলা একটি হত্যা মামলায় এই বিশিষ্ট ব্যবসায়ী সালাম মুর্শৈদীকে গ্রেফতার দেখানো হয়।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments