রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম শেখ আব্দুল কাদেরের স্ত্রী ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলামের মা শামসুন্নাহার (৭০) বুধবার (৫ জুন) দিবাগত রাত দেড় টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না……রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা শামসুন্নাহার
বরিশাল বেতারের গীতিকার নাট্যকার ও উপস্থাপক কামরুন্নাহার মুন্নীর মা।
বৃহস্পতিবার (৬ জুন) বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
সব মন্তব্য
No Comments