সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জে চুরি করে আনা গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির সময় এক কসাইকে আটক করেছেন স্থানীয়রা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঞ্জুরুল স্থানীয় লোকজন ও সাংবাদিকদের জানান, বিনোদটঙ্গী এলাকার পিয়ন মেম্বারের ছেলে মোকাররম, হোসেন মেম্বারের ছেলে কামরুল ও আব্দুল গফুরের ছেলে ওয়াকিল রোববার ভোরে উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সামিউল ইসলামের ৯ মাসের গাভিন গরু চুরি করে। পরে তার সহযোগী মাংস বিক্রেতা আজিজ, শাহজাহান ও সাত্তারের কাছে ৫০ হাজার টাকায় সেটি বিক্রি করে দেয়। এর পর ভোরেই তারা গরুটি জবাই করে পেটে থাকা বাছুর অন্যত্র পুঁতে রেখে মাংস বিক্রি শুরু করে।
গরুর মলিক সামিউলের স্বজনরা মাংস বিক্রির সময় জবাই করা গরুর চমড়া দেখে চ্যালেঞ্জ করলে কসাই মঞ্জুরুল সব স্বীকার করেন।
মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাবিবুর রহমান জানান, স্থানীয় একজন ফোন করে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির ঘটনা তাকে জানায়। পৌরসভার বাইরে মাংস বিক্রির জন্য জবাই করার আগে কোনো গরুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব তাদের নেই। তবে পৌরসভার মধ্যে স্বীকৃত কসাইখানা থাকলে সেখানে জবাই করার জন্য আনা গরুর প্রাণিসম্পদ অফিসের লোকজন স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন।
কিন্তু মাদারগঞ্জে কোনো স্বীকৃত কসাইখানা নেই। এ অবস্থায় মাদারগঞ্জ উপজেলায় মাংস বিক্রির জন্য জবাই করার আগে কোনো প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় না বলেও জানান তিনি।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, গরু জবাইয়ের স্থানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments