রবিউল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলায় আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগদের দ্রুত গ্রেফতার করতে মশাল মিছিল করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নজিপুর বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিল বের করে নজিপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা- "আওয়ামীলীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশান, ধর ধর লীগ ধর, আওয়ামীলীগের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ছাত্রলীগের চামড়া তুলে নিবো আমরা" এসব স্লোগান দিতে থাকে।
বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বলেন , খুনি হাসিনার দল আওয়ামীলীগ ছাত্রজনতার রক্তের উপর দাঁড়িয়ে এই স্বাধীন দেশে কর্মসূচি দেওয়ার যে সাহস করতেছে তার প্রতিবাদে আমরা আজ মশাল মিছিল করেছি। আওয়ামীলীগের নেতারা এখনো অবাদে ঘুরে বেড়াচ্ছে। আজ মশাল মিছিলের মাধ্যমে আমরা প্রশাসনকে বলতে চাই দ্রুত আপনারা চিহ্নিত আওয়ামীলীগদের গ্রেফতার করুন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments