স্টাফ রিপোর্টার।। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার আহ্বান জানালেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আজ শুক্রবার মহান বিজয় দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানিয়ে '৭১-এর রণাঙ্গনের এই বীর সেনানি বলেন, মুক্তিযুদ্ধ ছিল একটি সার্বজনীন জনযুদ্ধ। ধর্ম, বর্ণ শ্রেণিপেশার সর্বস্তরের বাঙালির ঐক্যবদ্ধ লড়াইয়েই আমরা পেয়েছি সোনার বাংলাদেশ।
তিনি বলেন, এই বাংলাদেশ এগিয়ে নিতে ধর্মের বিভেদ ভেঙ্গে মুক্তিযুদ্ধের চার মূলনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সে দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আ ন ম শামসুল আলম বলেন, আমাদের নিজ নিজ দায়িত্ব সমূহ সঠিকভাবে পালন করলেই মুক্তিযুদ্ধের সোনার বাংলা গড়া সম্ভব।
বাংলা মাধ্যম দিবা শাখার সিনিয়র শিক্ষক মহিবুল হাসানের পবিত্র কুরআন তিলাওয়াত, প্রভাতি শাখার শিক্ষক মাখন লাল দাসের পবিত্র গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ভার্সন প্রভাতি শাখার শাখা প্রধান ইমেলদা হোসেন। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ফয়সাল শামীম, ইংলিশ ভার্সন দিবা শাখার শাখা প্রধান মোঃ রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন কলেজ শাখার ইংরেজি প্রভাষক মাহবুব আলম বাচ্চু, ইংলিশ ভার্সন প্রভাতি শাখার সিনিয়র শিক্ষক হাজেরা খাতুন।
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
সব মন্তব্য
No Comments