ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা ও বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ কৃষকনেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল মন্নান আর নেই। তিনি ১ জুন বৃহস্পতিবার বিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে কৃষক নেতা কমরেড আব্দুল মন্নানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিভবনে কমরেড আব্দুল মন্নানের মরদেহে পার্টি ও বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড আব্দুল মন্নান এদেশের শ্রমিক-কৃষক আন্দোলনের একজন অন্যতম নিবেদিত প্রাণ নেতা ছিলেন। শ্রমিকনেতা হিসেবে চিনিকল শ্রমিকদের আন্দোলন সংগঠিত করেছেন বহুবার। একই সাথে আখচাষিসহ কৃষকদের অধিকার আদায়ের লড়াইকে সংগঠিত করেছেন। কৃষকদের দাবি আদায়ে তিনি ছিলেন একজন সাহসী কমরেড। কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে তার অবদান অস্মরণীয়।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments