উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের বড়াকোঠায় ভূমিদস্যু, সন্ত্রাসীর গডফাদার, দখলবাজ, মিথ্যা ষরযন্ত্রকারী, মূর্তীয়মান আতঙ্ক মাসুম বিল্লাহ’র কবল থেকে রক্ষা পেতে এবং বিচারের দাবীতে ভূক্তভোগী অসহায় পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে মানববন্ধন করেছে ভূক্তভোগী মোঃ আবুবকর ডাকুয়া, রোলান বেপারী, আঃ কাদের সিকদার, ছালেহা বেগমসহ শত শত নারী-পুরুষ। মানববন্ধনে অংশগ্রহনকারীরা অভিযুক্ত ভূমিদস্যু মাসুম বিল্লাহ’র বিরুদ্ধে বিচারের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। সুত্রে জানা যায় বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের মৃত মোবারক আলী সিকদারের স্ত্রী শত বছরের বৃদ্ধা পুত্র সন্তানহীন অসহায় সালেহা বেগম ৪২নং লস্করপুর মৌজায় ১১৮নং খতিয়ানের ৩৫ ও ৩৭নং দাগে পৈত্রিক ২৭ শতাংশ জমি প্রাপ্ত হন। উক্ত ২০ লক্ষ টাকার জমি বাবদ সালেহা বেগমকে ভূল ব্যাখ্যা দিয়ে অনত্র কবরস্থান তৈরি করার নাম করে ভূমিদস্যু মাসুম বিল্লাহ ৩ লক্ষ টাকা দিয়ে সম্পূর্ন জমি আত্মসাৎ করে নিয়ে যায়। মাসুম বিল্লাহ ওই গ্রামের মৃত মোক্তার হোসেন ঘরামীর ছেলে। এমনকী লস্করপুর গ্রামের মৃত গয়েজ উদ্দিন ডাকুয়ার ছেলে মোঃ আবুবকর ডাকুয়া দীর্ঘ ২২ বছর প্রবাসে জীবন কাটিয়ে অর্থ উপার্যন করে ৬৮ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করছে। ওই জমি থেকে ২৭ শতাংশ জমি মাসুম দাবী করে। তাতে রাজী না হওয়ায় আবুবকরকে স্থানীয় মহাজন বাড়ী ক্লাবে ধরে নিয়ে গিয়ে অমানুষিক আচরন ও প্রাননাশের হুমকী দেয় এবং জমি দখলের পায়তারা চালায়। গনি বেপারীর ছেলে রোলান বেপারী সাড়ে ১০ শতাংশ জমিতে বসতবাড়ী তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। উক্ত জমি দখল করার জন্য কিছুদিন পূর্বে মাসুম বিল্লাহ ও তার বাহিনী বসতঘর ভাংচুর করে এবং হামলা চালিয়ে নারীসহ কয়েকজনকে গুরুতর আহত করেছিল। জবেদ আলী সিকদারের ছেলে আঃ কাদের সিকদারের ২৯ শতাংশ জমি দখলের পায়তারা চালায় এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দেয় মাসুম বিল্লাহ। এমনকী উক্ত জমিতে বালু ভরাট করে জোরপূর্বক দখল করে নেবে বলে হুমকী দেয়। ভুক্তভোগী আবুবকর ডাকুয়া, রোলান বেপারী, আঃ কাদের বেপারী, ছালেহা বেগম সাংবাদিকদের কান্না করে বলেন ভূমিদস্যু মাসুম বিল্লাহ ৫/৬ বছরের ব্যবধানে কোটিপতি হয়েছেন। মাদক সেবন, মাদক বিক্রি অন্যের জমি দখল করা তার নেশা ও পেশা। সে টাকার গরমে কোন আইনকে তোয়াক্কা করেনা। এছাড়াও মাসুম সরকারদলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে জমি দখলসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালাচ্ছে। তার অপরাধের মাত্রা চরমে পৌছেছে। এলাকায় মূর্তীয়মান আতঙ্কের নাম মাসুম বিল্লাহ। ওই প্রভাবশালী ভূমিদস্যু মাসুম বিল্লাহকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments