মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামাত-শিবির বলে কোনো কথা নয়,যারা রাজনীতি করবেন,রাজনৈতিক নিয়ম মেনে চলবেন। এর বাইরে কোন কিছু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
তিনি বলেন,দেশে আইনশৃংখলা পরিস্থিতি ভালো অবস্থাতেই আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে আছেন তারা তাদের দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করে যাচ্ছে। জামাত শিবির বলে কথা নেই। যারাই দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে, সে যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্বনাষ্ট্রমন্ত্রী বলেন,আনসার একটি বেটার বাহিনী। যখন যেখানে সকারকের প্রয়োজন তাদের ব্যবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। আনসারও তার একটি। আমরা নির্বাচনে যখন পুলিশ দিতে পারিনি তখন আনসার দেওয়া হয়। বিএনপি- জামাতের অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে দেশের ২ লাখ আনসার বীরত্বের সাথে কাজ করেছেন। বিশেষ করে রেলনাইল চালর ক্ষেত্রে তারা সুনাম কুড়িয়েছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহারিয়ার আলম,রাজশাহীর নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতা,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ. কে. এম.নাজমুল হাসান,এনডিসি,পিএসসি।
অনুষ্ঠানের নব নির্মিত আনসার ও ভিডিপি মডেল উপজেলা কার্যক্রম বাঘা এবং তানোর সম্পর্কে কথা বলেন নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন।
এর আগে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নব নির্মিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মডেল উপজেলা ভবন বাঘা এবং তানোর এর উদ্ধোবনী নাম ফলক উন্মোচন করেন।
এ উপস্থিত ছিলেন, বাঘা উপজেলায় চেয়ারম্যান লায়েভ উদ্দীন লাভলু, ডিআইজি আব্দুন বাতেন,জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ প্রমূখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments