স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরার ধার্মিকপাড়া এলাকায় সমবায় মৎস খামার থেকে জাল দিয়ে মাছ চুরির পর বিষ প্রয়োগ করে অবশিষ্ট মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সাহরির সময় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন খামারিরা। ওই সমবায় মৎস খামারীদের অভিযোগ, পূর্ব শ্রত্রুতার জের ধরে এলকার চিহ্নিত মাদক কারবারি ও গরু চোর সিন্ডিকেটের সদস্যরা মিলে এ কাজ করেছে। তবে এ ঘটনায় থানা পুলিশসহ সংশ্লিষ্ট ঊর্ধতনদের জানালেও তারা আপাতত কোন ব্যবস্থা নেয়নি।
আরও অভিযোগ, ধার্মিকপাড়া এলাকায় ১৫ একর জায়গায় গড়ে তোলা হয় সমবায় মৎস খামার। তার পর থেকে ওই কুচক্রি মহলটি প্রায়ই রাতের আধারে মাছ চুরি করে বলে জানা গেছে। এছাড়াও খামারের নিরাপত্তা প্রহরীকে গালমন্দ করে মৃত্যুর হুমকিও দেয় সংঘবদ্ধ ওই চক্রটি যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরুচুরিসহ মাদক মামলা রয়েছে। এদিকে চুরি ও মরে যাওয়া মাছের জন্য খামারিদের প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হওয়ায় তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে বলেও থানায় অভিযোগ করেন তারা।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান পিপিএম বলেন, ম্ছ চুরি ও বিষ প্রয়োগে মেরে ফেলার অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments