সৈয়দ রাসেল আহমদ: সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হওয়ার পর থেকে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন প্যাডেল চালিত রিকশা চালকেরা। বলতে গেলে বেশ খোশ মেজাজেই আছেন তারা।
সিলেট শহরে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে প্রশাসন, আর এতে কোণঠাসা হয়ে পড়েছে অটোরিকশা চালকরা।
তবে এরই মধ্যে সিলেট প্রশাসনকে হুমকি দিয়ে বসে আছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। তাদের নগরীতে নামতে না দিলে আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় তারা।
তবে সিলেট জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ তারাও মাঠে রয়েছেন কঠোর অবস্থানে।
এদিকে ২৮ সেপ্টেম্বর (রোববার) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ফুটপাত উচ্ছেদ ও অটোরিকশার বিরুদ্ধে সুশীল নাগরিক সমাজকে নিয়ে রাস্তায় নেয়ে করছেন মিছিল ও প্রতিবাদ সভা।
যতক্ষণ নগরীর ফুটপাত উচ্ছেদ ও অটোরিকশা বন্ধ না হবে ততক্ষণ তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।
এদিকে নগরীর সাধারণ মানুষ ও প্যাডেল চালিত রিকশা চালকেরা স্বস্তির নিশ্বাস ফেলছেন। রিকশা চালকদের দাবি তারা প্যাডেল চালিত রিকশা চালিয়ে জিবিকা নির্বাহ করে আসছেন, তবে এসব ব্যাটারি চালিত অটোরিকশার জন্য তাদের রিকশায় অনেকেই উঠতে চাইতেন না। তবে এখন অটোরিকশা না থাকায় তাদের আয় বেড়েছে বলেও জানান রিকশা চালকেরা।
ওপর দিকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মুখে দীর্ঘশ্বাসের বাণী। সাধারণ মানুষ বলছেন, নগরীর পরিবেশ রক্ষা ও শহরের সৌন্দর্য রক্ষার স্বার্থে প্রশাশনের এই উদ্যোগকে স্বাগত জানান তারা। এ অভিযান অব্যাহত রাখার দাবি তাদের।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments