উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরের বড়াকোঠা গ্রামের এক অসহায় বৃদ্ধার চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ করে করে জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়,২৮ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার বড়াকোঠা গ্রামের প্রিয়লাল হালদার (৬৬) নিকোলাজ হালদার(৩৮) এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল একই গ্রামের প্রীয়মতি বেপারি (৮০) বছরের এক বৃদ্ধাকে তার ঘরের চারিদিকে উচু করে বাশ ও নেট দিয়ে শক্ত প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে এক যুগেরও অধিক পূর্বে ক্রয়কৃত ভোগ দখলীয় জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রীয়মতি বেপারীর দুই পুত্র জীবন কৃষ্ণ বেপারী ও খোকন বেপারী বড়াকোঠা মৌজার ৮৭২ খতিয়ানের ৯৮৭,৯৮৮,১০৫৩,১০৫৪ নং দাগের সঞ্জয় শীল, গৌরাঙ্গ লাল হালদার, জীবন চন্দ্র শীল, সঞ্জয় কুমার শীলের কাছ থেকে প্রথমে ২০০৯ সালে পরে বাকী দুটি দলিল ২০১২ সালে সাব কবলা করে মিউটিউশন সহ হালনাগাদ মাঠ পর্চা করে ভোগ দখল করে আসেছেন। বৃদ্ধার দুই পুত্র তিনটি দলিলের মাধ্যমে ৫৯ শতাংশ জমি ক্রয় করেন।ঐ জমিতে বেড়া দিয়ে অবরুদ্ধ করে দখল করে নেন তারা।এ ব্যাপারে প্রীয়লাল হালদার ও নিকোলাজ হালদার বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে জমি দখলের বিষয়ে বলেন তিনি তাদের সম্পত্তিতে বেড়া দিয়েছেন, কারণ জীবন কৃষ্ণ ও খোকন বেপারী যে কোন সময় জমি বিক্রি করে দিতে পারে তাই বেড়া দিয়ে রেখেছি যাতে কাস্টমার বুঝতে পারে এই সম্পত্তি নিয়ে ভেজাল আছে।এবং এই সম্পত্তি আমাদের ক্রয় করা।প্রিয়লাল হালদার ও নিকোলাজ দখলীয় যে তিনটি দলিল প্রদর্শন করেন যার দাগ নম্বর ৭৪২,৭৪৮,৭৪৯,৭৬৬.কিন্তু তার সাথে জীবন কৃষ্ণ হালদার ও খোকন বেপারীর ক্রয় কৃত সম্পত্তির কোন প্রকার মিল পাওয়া যায়নি। তবে কয়েকটি একই দাগে জমি ক্রয় করলেও বেশি দখল করে নিয়েছেন।
এ বিষয়ে জীবন কৃষ্ণ বেপারী জানান, শুধুমাত্র আমাদের কে হয়রানি করার উদ্দেশ্যে বিক্রি করার মিথ্যা অজুহাত দেখিয়ে আমার বৃদ্ধ মাকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি এখন বাড়ি থেকে বের হতে পারছে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া সহ সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল সালাম জানান এ বিষয়ে কোন অভিযোগ পাননি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments