ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড বলে পুলিশ জানিয়েছে। পরকীয়ায় আসক্ত হয়ে মিষ্টির সাথে বিষ মিশিয়ে খাইয়ে দুই শিশুকে তাদের মা লিমা বেগম নিজেই হত্যা করে বলে জানা গেছে। পরে এ ঘটনা ঢাকতে বাজার থেকে নাপা সিরাপ সিরাপ এনে খাওয়ানো
হয়।
এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ উল্লেখ করে দুই শিশুর বাবা ইটভাটা শ্রমিক সুজন খান বাদী হয়ে মামলা দায়ের করলে বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে তাদের মা লিমা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, শিশু দুটির মা
পুলিশের সাথে হত্যার দায় স্বীকার করেছেন। ইতোমধ্যেই তার জবানবন্দির গ্রহনের জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নিহত দুই শিশুর মা লিমা বেগম কথিত প্রেমিককে বিয়ে করার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে রেখেছিলেন। এজন্য পথের বাধা সরাতে নিজের দুই সন্তানকে হত্যার পরিকল্পনা করে সে। এসব ঘটনা পুলিশের কাছে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন লিমা।
উল্লেখ্য গত ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুরে নাপা সিরাপ খেয়ে একই পরিবারের দুই সহোদর শিশুর মৃত্যুর অভিযোগ উঠে। অভিযোগ ওঠার পর সারা দেশে একটি নির্দিষ্ট ব্যাচে প্রস্তুত ওষুধটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানোর নির্দেশ দেয় ঔষধ প্রশাসন অধিদফতর। বাংলাদেশের বড় ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি প্যারাসিটামলের জনপ্রিয় ব্র্যান্ড নাপা।
পাশাপশি দুই ভাইয়ের মৃত্যুর খবর প্রকাশের পর জেলার সকল ওষুধের দোকানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাপা সিরাপ ও নাপা ড্রপ বিক্রি বন্ধ রাখার জন্য এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
পরবর্তীতে কেন্দ্রীয় গবেষণাগারে নির্দিষ্ট ব্যাচের নাপা সিরাপ পরীক্ষা করে তার মধ্যে কোনো ক্ষতিকর উপাদান পায়নি বলে প্রতিবেদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
পরে নিহত শিশুর পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনের সন্ধেহের দৃষ্টি যায় মিশু দুটির মায়ের দিকে এবং পিতার মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে। লিমার পরকিয়া প্রেমিককেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments