স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেনো নিরাপত্তাহীনতায় না ভোগে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে জাতীয় পার্টি নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি। আজ জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে প্রেরিত নেতা-কর্মীদের প্রতি নির্দেশনায় স্বাক্ষর করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
এর আগে আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী’র (অবঃ) সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় তারা আন্তরিকাতাপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা।
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
সব মন্তব্য
No Comments