রংপুর অফিস : কুড়িগ্রামের চিলমারীতে রমনা বাজার-রংপুর,কাউনিয়া-রমনা বাজার রেলপথে চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার(১মার্চ) সকাল ৮টায় রমনা বাজার স্টেশনে চিলমারী কমিউটার নামে ওই ট্রেনের ফিতা কেটে পতাকা উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এমপি।
চিলমারী কমিউটার নামের এই মেইল ট্রেনটি রমনা বাজার স্টেশন থেকে ছেড়ে কাউনিয়া হয়ে রংপুর পর্যন্ত যাবে। আবার লালমনিরহাট থেকে ছেড়ে ওই ট্রেনটি কাউনিয়া হয়ে রমনা বাজার আসবে বলে জানা গেছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিন্ত্রী বলেন, এই ট্রেন উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘ স্বপ্নের বাস্তব রূপায়ন হয়েছে, এ ট্রেন একদিকে যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত করবে অন্যদিকে চিলমারী বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাথে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে দেশেরে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, রেল যোগাযোগ ছাড়াও চিলমারীতে আধুনিক নৌ-বন্দর স্থাপন করা হবে যা নদী বিধৌত এ অঞ্চলের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,অতিরিক্ত সচিব (অবঃ) বদরুল আলম বাবুল,উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান,বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ,বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব,বিভাগীয় যন্ত্র প্রকৌশলী শাহিনুর আলম প্রমুখ
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments