এম নজরুল ইসলাম( তালা) সাতক্ষীরা প্রতিনিধি; রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী মোড়লের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা মমতাজ আলী মোড়লের দাফনের আগে সাতক্ষীরা সদর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময়( তালা কলারোয়া) সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, ৬ নম্বর সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ১২ নম্বর যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, থানা পুরনো পরিদর্শক সাব ইন্সপেক্টর এসআই জসিমউদদীন, সাব ইন্সপেক্টর এসআই সোহারব হোসেন, ইউপি সদস্য সাদ্দাম হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মরহুমের ছোট ছেলে আশরাফুল ইসলাম বলেন, বার্ধক্যজনিত ও এজমা রোগাক্রান্তে আজ ভোররাতে নিজ বাড়িতে মৃত্যু বরন করে। বেড়বাড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ফারুক হোসেন জানাজা নামাজ পরিচালনা করেন। বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী মোড়ল একই গ্রামের মৃত বাবর আলী মোড়লের ছেলে।
মুক্তিযোদ্ধা মমতাজ আলী মোড়ল স্ত্রী দুই ছেলে ও গুনাগ্রহী রেখে গেছেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর৷ তার মুক্তিযুদ্ধের গেজেট নম্বর ১০৪৩৷
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments