স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছে। বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান। এসময় পুত্রবধূ জুবাইদাসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার ( ০৭ জানুয়ারী) রাত ১১টা ৪৬ মিনিটে বেগম জিয়া হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রয়েল কাতার আমারি ‘ইয়ার এ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
এ সময় ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে তাদের নেত্রীকে বিদায় জানিয়েছেন।
বিএনপির চেয়ারপারসন ২০১৭ সালের ১৫ জুলাই সর্বশেষ লন্ডন সফরে এসেছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments