রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় গত প্রায় তিনদিন ধরে সাজ্জাদ (১৮) নামের এক কলেজ ছাত্র রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার সন্ধান চেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি ভাইরাল হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) সকালে বানারীপাড়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ কলেজে ক্লাস করতে গিয়ে অদ্যবধি আর বাড়ি ফেরেননি। বিশেষ চাহিদা সম্পন্ন সাজ্জাদ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধ ব্যবসায়ী আঃ সালামের একমাত্র ছেলে। এ ব্যাপারে আঃ সালাম বাদী হয়ে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান, কলেজ ছাত্র সাজ্জাদকে খুঁজে পেতে কাজ করছে পুলিশ। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে সাজ্জাদের বাবা-মা পাগল প্রায়। তারা তাদের ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments