কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। প্রচন্ড তাপদাহে পটুয়াখালীর কলাপাড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একইসাথে উপজেলার গ্রামে গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু এবং বয়স্কদের সংখ্যা বেশী। রবিবার রাত ১২ থেকে সোমবার বিকেল ৫ টা পর্যন্ত ১৯ জন ডায়রিয়ার রোগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর আগে শনিবার একদিনে ১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এছাড়া গত এক সপ্তাহে অন্ততঃ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল কিংবা বিভিন্ন ইউিনয়নের কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। হঠাৎ ডায়রিয়ার রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। তবে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টিকে অতিরিক্ত গরম,পঁচাবাসি খাবার গ্রহন এবং বিশুদ্ধ পানির সংকটকে দায়ী করছে চিকিৎসকরা।
জানা গেছে, কলাপাড়া সহ উপক‚লীয় এলাকায় রেকর্ড পরিমান গরম পড়তে শুরু করেছে। এতে অন্যন্য রোগের সাথে ব্যাপকভাবে দেখা দিয়েছে ডায়রিয়া। আক্রান্তদের অনেকে বাড়ীতে চিকিৎসা নিলেও হাসপাতাল কিংবা ক্লিনিক মুখীও অনেক মানুষ। এদিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে শয্যা সংকটের কারনে অনেক রোগীকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.জে এইচ খান লেলিন জানান, এ বছরের শুধু এপ্রিল মাসেই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৬ জন। এছাড়া আউটডোরে অনেক রোগী চিকিৎসা নিয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শংকর প্রসাদ অধিকারি বলেন, তরমুজের মৌসুম অপরদিকে, প্রচন্ড গরম, সুপেয় পানির অভাব ডায়রিয়ার প্রধান কারন । তবে হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও ঔষধ সরবরাহ রয়েছে বলে এই চিকিৎসক সাংবাদিকদের জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments