শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খারামোড়া গ্রামে প্রায় ৩ মাস পূর্বে বালিজুরি (খারামোড়া) গ্রামের নদীতে একটি ভাসমান লাশ পাওয়া যায়। ওই লাশের বিষয়ে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার ঘটনার জের ধরে বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ১৬ জানুয়ারী রবিবার সকালে খারামোড়া গ্রামে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোয়াজ্জেম হোসোনের স্ত্রী রহিমা বেগম। এ সময় তিনি বলেন, গত ৭ ডিসেম্বর ২০২১ তারিখে আমার বাড়ীতে ওই গ্রামের ওমেদ আলীর ছেলে ইমান আলী ও জুবায়দুল, আনোয়ার, গোলাপ হোসেন, সাইফুল গংরা বাড়ী ভাংচুর করে এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। ৮টি গরু, পুকুরের মাছ ও নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নেয়। এছাড়াও আমাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। রহিমা আরও বলেন, দীর্ঘ ৫০ বছর যাবৎ স্বামী সন্তানসহ ওই বাড়ীতে তিনি বসবাস করে আসছেন। রহিমা ৫ সন্তান নিয়ে প্রায় ১ মাস যাবৎ অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছে। নিজের বাড়ীতে যেতে পারছেনা। হত্যাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে ইমান আলী গংরা। উল্লেখিত মামলার সাথে রহিমারা জড়িতও না এবং মামলার কোন আসামীও না। এর পরেও ইমান আলী গংরা অত্যাচার নির্যাতন করে চলছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগী রহিমা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments