উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের হারতায় এক হতদরিদ্র প্রতিবন্ধীর বন্ধকী জমির কলাবাগান কেটে তছনছ করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভূক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার হারতা ইউনিয়নের দক্ষিণ নাথারকান্দি গ্রামের প্রতিবন্ধী শহিদুল ইসলাম পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের সালাম তালুকদারের কাছ থেকে ৫ বছর মেয়াদী ২০ শতাংশ জমি বন্ধক নিয়ে কলাবাগান করে। কিছুদিন পূর্বে সালাম তালুকদার বন্ধকী জমি ছেড়ে দিতে বলে তখন প্রতিবন্ধী শহিদুল ইসলাম বলে বন্ধকী জমিতে আমি কলাবাগান করেছি তা ছারবো কেন। এরপর উভয় পক্ষের মধ্েয দন্ধের সৃষ্টি হয়। এমনকি সালাম তালুকদার প্রতিবন্ধী শহিদুলকে পরবর্তীতে দেখে নেয়ার হুমকী দিয়ে চলে যায়। এরই ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারি সন্ধা ৬টায় প্রভাবশালী সালাম তালুকদার তার নীজ এলাকার কাদের তালুকদার, জাহিদ তালুকদার ও দক্ষিণ হারতা গ্রামের মনির আকনকে নিয়ে প্রতিবন্ধী শহিদুল ইসলামের কলাবাগান কেটে তছনছ করেছে। এসময় বাধা দিলে প্রতিবন্ধী শহিদুল ইসলামের উপর হামলা চালায়। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিবন্ধীর রোপিত প্রায় ৪ শতটি কলাগাছ কেটে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। এ ব্যপারে প্রতিবন্ধী শহিদুল ইসলামের স্ত্রী সামসুন্নাহার বেগম বাদী হয়ে উল্লেখ্যদের বিরুদ্ধে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সালাম তালুকদার বিষয়টি এড়িয়ে যান। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে। এদিকে প্রভাবশালী হামলাকারীদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন প্রতিবন্ধী পরিবার।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments