স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ'র মুখপাত্র অধ্যক্ষ চিন্ময়কৃ্ষ্ণ দাশ ব্রক্ষ্মচারীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী দিলীপ কুমার নাথ বলেন, আগামীকাল (মিস কেস) মামলা দায়ে র করবো।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ডিবি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অধ্যক্ষ চিন্ময়কৃ্ষ্ণ দাশ ব্রক্ষ্মচারীকে আটক করে। ডিবি'র অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এতথ্য জানিয়েছেন।
তাকে আটকের কারেন তাৎক্ষণিক ডিবি কর্মকর্তারা কিছু বলতে পারেনি।
চিন্ময়কৃ্ষ্ণ দাশ ব্রক্ষ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভ ঠেকাতে রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত আইন শৃংখলা বাহিনী মোতায়েন করেছে সরকার।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments