নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় এনজিও কর্মী আজহারুল ইসলামের ওপর রূপসী বাংলা সমিতির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বর্বরোচিত হামলার ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রবিবার (৬ অক্টোবর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার কুমড়ী বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভুক্তভোগী আজহারুল ইসলাম রূপসী বাংলা সমিতির মধ্যনগর শাখায় কর্মরত ছিলেন। গত ৪ অক্টোবর সমিতির এমডি মোঃ রফিকুল ইসলাম অফিসের হিসাব–নিকাশের কথা বলে আজহারুলকে নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে রাকিব ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক শক দেন।
পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা আজহারুলকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে বক্তারা রূপসী বাংলা সমিতির এমডি মোঃ রফিকুল ইসলাম, মোঃ রাকিব মিয়া, আকাশ সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন রৌহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেহান, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, আবুল কাশেম ফকির, আতাউর রহমান ফারুক, মিজানুর রহমান রুকন, আমিরুল ইসলাম ফকির, আজিজুল ইসলাম খান শিপন, সুলতান আলম, নাজমুল ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাহাদ সুমন,বরিশাল : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে শিক্ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
সব মন্তব্য
No Comments