উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ উজিরপুরে আদালতের নির্দেশে প্রকৃত ভূমি মালিকদের দখল বুঝিয়ে দিলেন এ্যাডভোকেট কমিশনার মোঃ তৌহিদুর রহমান সোহেল। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে.এম ইশমাম, জেলা নাজির এসএম হেদায়েতুল নবী জাকির, উজিরপুর মডেল থানার এসআই ওসমান,অহেদুজ্জামান ও মহিলা পুলিশ সদস্যের টিম। উল্লেখ্য উজিরপুর মৌজায় সৃজিত ১৬১৩ নং খতিয়ানের ৮২৫ নং দাগে মোট জমি ৩০ শতাংশ। উক্ত জমি নিয়ে বরিশাল যুগ্ম জেলা জজ ২য় আদালতে ৩০/২০২০নং মামলায় সলে সুত্রে চুরান্ত ডিগ্রি মূলে জমি প্রাপ্ত হন মুহাম্মদ মহসিন মিয়া লিটন গংরা। পরে বরিশাল মোকাম উজিরপুর সিনিয়র সহকারী জজ আদালতে ১৩৪/২০২১নং বন্টন মামলা দায়ের করেন মুহাম্মদ মহসিন মিঞা লিটন। সে মামলায় বিবাদী ছিলেন বড় ভাইয়ের স্ত্রী সেতারা বেগম গংরা। ১৫/৩/২০২২ তারিখ ডিগ্রিজারী মামলায় আদেশ হয়। পরবর্তীতে বন্টন মামলায় ১/১/২০২৪ তারিখ বাদী ও বিবাদীদের দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরই প্রেক্ষিতে ২৪ জানুয়ারি বুধবার বাদী পক্ষ মুহাম্মদ মহসিন মিঞা লিটনকে ১৫ শতাংশ এবং বিবাদী সেতারা বেগম গংদের মাঝে ১৫ শতাংশ জমি শান্তিপূর্ণ ভাবে দখল বুঝিয়ে দেন এ্যাডভোকেট কমিশনার মোঃ তৌহিদুর রহমান সোহেল।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments