ডেস্ক রিপোর্ট: বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন, ঢাকা মহানগর দক্ষিণ আজ ২২ জানুয়ারি বিকাল ৪টায় পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। ঢাকা দক্ষিণের সভাপতি গোলাম রাব্বি খান-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্যা ত্রিদিব সাহা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি চৌধুরি জোসেন, ঢাকা মহানগন দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জীবন কুমার সাহা প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের যুবশক্তির ১১ শতাংশ বেকার, যা জনসংখ্যার হিসাবে এক কোটিরও বেশি। স্বাধীনতার ৫০ বছর পরও কর্মসংস্থানসংকট রয়ে গেছে। এ সংকটের অন্যতম কারণ নিয়োগ-বাণিজ্য। কর্মসংস্থান যেন ঘুষ, দুর্নীতি ও দলীয়করণের ভিত্তিতে না হয়ে প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়, তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, বেকার যুবকদের কাজের ব্যবস্থা করতে না পারলে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার সরকারের নেই। যুবসমাজের পরিস্কার দাবি, ‘যুবকদের কাজ দাও, নইলে গদি ছাড়ো’।
সমাবেশ থেকে কর্মসংস্থান সংকট সমাধানের ৯ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবির মধ্যে রয়েছে-কর্মহীন যুবদের জন্য বেকার ভাতা চালু করা, কর্মসংস্থান ব্যাংককে কার্যকর করা, বেকার যুবকদের সহজ শর্তে নগদ ঋণ প্রদান, ঘুষ ছাড়া চাকরি প্রদান, করোনাকালীন প্রবাস ফেরত যুবদের প্রবাসে কর্মে ফিরে যাওয়া নিশ্চিত করা সরকারি শূন্যপদে সরাসরি নিয়োগদান, আউটসোর্সিং কমিশন বাণিজ্য বন্ধ করা, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়োগ পরীক্ষা বিভাগীয় সদরে গ্রহণ করা, চাকরির আবেদনে ব্যাংক ড্রাফট-পেঅর্ডার নেয়া বন্ধ করা এবং চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments