কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। রমজানের শুরু থেকেই সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে কেথাও নেই পর্যটক। চারদিকে শুনসান নিরবতা। খালি পড়ে আছে সৈকতে পাতা বেঞ্চি। একই সাথে দর্শনীয় স্পট ঝাউবন, শুঁটকিপল্লী, লেম্বুরবন, কুয়াকাটা জাতীয় উদ্যান ফাঁকা পড়ে রয়েছে। এদিকে দোকানিরা সকালে দোকান খুলে বসলেও সন্ধ্যা নামার আগেই তা বন্ধ করে দেয়া হয়। সারাদিনে ক্রেতা পেতে বেগ পেতে হচ্ছে ব্যবসায়িদের। এছাড়া সৈকতের ফটোগ্রাফার, ভ্রাম্যমাণ ব্যবসায়ি ও ফিশ ফ্রাইয়ের সঙ্গে সংশ্লিষ্টরাও এখন বেকার সময় কাটাচ্ছেন। পর্যটকদের আনোগেনা না থাকায় প্রকৃতি যেন মলিন হয়ে পড়েছে। তবে ঈদের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে এই প্রত্যাশা হোটেল মোটেল ব্যবসায়িদের। এদিকে পর্যটক বরন করতে ব্যবসা প্রতিষ্ঠানগুলে ধুয়ে মুছে রঙের কাজ করে সুন্দরভাবে সাজাতে শুরু করেছে।
কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর বলেন, রমজানের কারনে একেবারেই পর্যটক শূন্য কুয়াকাটা। ঈদের ছুটিতে লাখো পর্যটকদের আগমন হবে বলে তিনি আশা করেন।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার টোয়াক’র সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, পর্যটক না থাকায় হোটেল বন্ধ রয়েছে। তবে ঈদের ছুটিতে পর্যটকদের ব্যাপক চাপ থকবে। তাই হোটেল-মোটেলগুলো সার্বিক কাজগুলো সেরে নিচ্ছে মালিকরা।
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় প্রাথমিক জিজ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদ ...
সব মন্তব্য
No Comments