ডেস্ক রিপোর্ট : বিসিএস অডিট এন্ড একাউন্টস ক্যাডারের নবীন কর্মকর্তাদের এক বছরের ডিপার্টমেন্টাল প্রশিক্ষণ শুরু হয়েছে। কম্প্রটোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মুহাম্মদ মুসলিম চৌধুরী শুক্রবার রাজধানীর মিরপুরে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) ৪০তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের এ প্রশিক্ষণ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিএজি মুসলিম চৌধুরী বলেন, রাষ্ট্রের অর্থ ঠিকভাবে ব্যয় হচ্ছে কি না তা দেখভাল করার ক্ষেত্রে কর্মকর্তাদের জন্য বিশেষায়িত এ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিষয়টি এতো বিস্তৃত ও ব্যাপক যে এক বছরের কম সময়ে তা সম্পন্ন হয় না। প্রত্যেক কর্মকর্তাকে এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে নিবেদিতভাবে প্রস্তুত হবার আহ্বান জানান তিনি।
ফিমার মহাপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে কন্ট্রোলার জেনারেল অভ একাউন্টস মোঃ নূরুল ইসলাম, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মনোয়ারা হাবিব, সিনিয়র ডেপুটি কম্প্রটোলার এন্ড অডিটর জেনারেল ফাহমিদা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments