ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় একটি বাড়িতে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে লাগা আগুনে মো. জুবায়ের (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মকবুল মিয়া (৪৫), মা রেখা বেগম (৪০) ও বড় ভাই জয় (১৪) অগ্নিদগ্ধ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। উপজেলার শরীফপুর গ্রামের মকবুল মিয়া ওই বাসায় ভাড়া থাকতেন।
ঘটনার সময় বিকট শব্দ হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সিলিন্ডার বিস্ফোরণ নাকি বৈদ্যুতিক সটসার্কিট থেকে লাগা আগুনে এ হতাহতের ঘটনা ঘটে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তনগর এলাকার মোহাম্মদ আলাই মিয়ার পাঁচতলা বিশিষ্ট বাড়ির নিচতলার একটি বাসায় আগুন লাগে। ওই বাসাটিতে মকবুল হোসেন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। রাত সোয়া ১০টার দিকে মকবুল হোসেনের ঘরে আগুন লাগে। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় দগ্ধ হয়ে শিশু জুবায়েরের মৃত্যু। পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘর থেকে ওই জুবায়েরের লাশ উদ্ধার করে। অন্যদেরকে তারা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানু রহমান জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের ভেতর থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, অগ্নিদগ্ধ হয়ে জুবায়ের ঘটনাস্থলেই মারা গেছে। বাকি দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments