বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের (বাহা) ঢাকা বিভাগ ও মহানগরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শরীফুল হক ও সাধারণ সম্পাদক পদে মানিকগঞ্জ সরকারী মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মো. তানজিবুল হাসান নির্বাচিত হয়েছেন। বাহার কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. মো. নুরুল ইসলাম ও মহাসচিব ড. অসীম কুমার দাস সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির বিষয়টি জানানো হয়।
কমিটিতে অনান্যদের মধ্যে সহ- সভাপতি-১ পদে সার্ক এগ্রিকালচার সেন্টারের আঞ্চলিক প্রকল্প পরিচালক ও সিনিয়র টেকনিক্যাল অফিসার ড. ইউনুস আলী, সহ-সভাপতি-২ পদে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ফার্মগেট ঢাকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমেরিকার বেনটলি ইনকর্পোরেশন কান্ট্রি ম্যানেজার ইয়াহইয়া তালুকদার ইমরান, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ কৃষক লীগের সদস্য কৃষিবিদ মিটন কুমার বসাক, কোষাধ্যক্ষ পদে ইনোভো এনিম্যাল হেলথের বিজনেস ডেভোলপমেন্ট ম্যানেজার শাহজালাল সরকার, দপ্তর সম্পাদক পদে প্রাণিসম্পদ অধিদপ্তরের হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর দীপক কুমার সরকার, মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে এসিআই এ্যানিমেল হেলথ লিমিটেডের মার্কেটিং ডেভোলপমেন্ট ম্যানেজার মুহাম্মদ জিয়াউর রহমান বাদল, মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রাণিসম্পদ অধিদপ্তরের খামার শাখার উপপরিচালক জিনাত সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক আহমেদ পিহান, সমাজকল্যাণ সম্পাদক পদে এহতেশামুল হক আবীর নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটিতে সদস্য হিসাবে ড. মো. হাতেম আলী, মো. আমজাদ হোসেন ভূঞা, মো.আক্তারুজ্জামান, শাহরিয়ার ফেরদৌস ভূঞা, মোহাম্মদ মুশফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments