রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ারকাঠি গ্রামে কুয়েত প্রবাসীর ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক জবর দখলের উদ্দেশ্যে মাটি কেটে নেওয়ায় বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী ও বোনকে মারধর করে মেবাইল ফোন ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে প্রবাসী মশিউর রহমান সোহাগের স্ত্রী আহত ফেরদৌসি লিজা বাদী হয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বানারীপাড়া থানায় চাখার ইউনিয়নের বলিয়ারকাঠি গ্রামের মো. মাসুম (২৫), শাহনাজ বেগম (৫৯), আঁখি বেগম (২৫), মনি বেগম (২০) ও মো.ফরিদকে (৬৫) আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সুত্রে জানা গেছে, একই ইউনিয়নের সোনাহার গ্রামের কুয়েত প্রবাসী মশিউর রহমান সোহাগদের পাশর্^বর্তী বলিয়ারকাঠি গ্রামের ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে আসামীরা মালিকানা দাবি করে জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর ধারবাহিকতায় শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে আসামীরা জবর দখলের উদ্দেশ্যে ওই সম্পত্তি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার সময় প্রবাসী সোহাগের স্ত্রী ফেরদৌসি লিজা (৩০) তাতে বাধা দেয়। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারধর করে তার গলায় থাকা স্বর্নের চেইন,কানের দুল,নাক ফুল,হাতের আংটি ও এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাকে রক্ষা করতে তার ননদ নিলুফা বেগম (৪০) ও ছেলে জিহাদ (১১) এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বাদী ও তার পরিবারের সদস্যদেরকে খুন-জখমের হুমকি দিয়ে আসামীরা চলে যায়। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে আসামীরা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তির মালিকানা দাবি করে আসছেন। এনিয়ে বেশ কয়েকটি পাল্টাপাল্টি মামলা ও একাধিবার শালিস বৈঠকেও বিষয়টির কোন সুরাহা হয়নি। এ ব্যপারে কুয়েত প্রবাসী মশিউর রহমান সোহাগ বলেন, তাদের ক্রয়কৃত সম্পত্তি এলাকায় ভূমিদস্যু ও মামলাবাজ হিসেবে পরিচিত শাহনাজ বেগম ও তার পরিবার দীর্ঘদিন ধরে জবর দখলের চেষ্টা করে আসছে। এ বিষয়ে বানারীপাড়া খানার ওসি মো. মোস্তফা বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments