রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ২০১৪ সালে উপজেলা পরিষদে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলা থেকে দীর্ঘ প্রায় ১১ বছর পর ১৪ বিএনপি-জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী খালাস পেয়েছেন। রোববার (৫ জানুয়ারী) বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাফিয়া ইসলাম মামলায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালতে উপস্থিত ও অনুপস্থিত সকল আসামীদের এ খালাসের রায় দেন। খালাসপ্রাপ্তরা হলেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান চোকদার, পৌর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান জুয়েল, উপজেলার বাইশারী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আতিকুল ইসলাম, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাম্মদ তালুকদার, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ তরিকুল ইসলাম মিল্টন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আল-আমিন ও সাবেক সভাপতি সাব্বির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সিরাজ ফকির, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ তুহিন মৃধা,উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজমুল হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাগর মাঝি, বিএনপি কর্মী ইয়ার হোসেন ও কামরুল ইসলাম। রাজনৈতিক হয়রাণিমূলক মামলা থেকে খালাস পাওয়ায় নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন. অবশেষে সত্যের তীব্র স্্েরাতে মিথ্যার মৃত্যু ঘটে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments