সুজয় ঘোষ, নড়াইল: সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ সাহা স্মরণে এক নাগরিক শোকসভা শনিবার বিকাল ৫টায় নড়াইল পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে। গণশিল্পী সংস্থা নড়াইল জেলা শাখা আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মলয় কান্তি নন্দী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. কাজী বশিরুল হক।
আলোচনা করেন নড়াইলের পৌরমেয়র আনজুমান আরা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এস এ মতিন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, মো. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাবুল সাহা, অ্যাড. সঞ্জীব কুমার বসু, শৈলেন্দ্রনাথ সাহার ভাই অচিন্ত্য সাহা, কল্যাণ মুখার্জি, তায়েব আলী, সাংবাদিক অশোক কুন্ডু প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, শৈলেন্দ্রনাথ সাহা ছিলেন সত্যিকার অর্থে একজন উদার মনের অসাম্প্রদায়িক মানুষ। ওনার কাছ থেকে কাউকে বিমুখ হয়ে ফিরে আসতে হয়নি। উনি যেমন নড়াইলের অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তেমনি সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কাজে আর্থিকভাবে সহযোগিতার হাতও প্রসারিত করেছেন আন্তরিকতার সহিত। বর্তমান সমাজে শৈলেন্দ্রনাথ সাহার মত মানুষ সত্যিই বিরল। তাঁর স্মৃতি রক্ষার্থে নড়াইলের মাটিতে প্রতিবছর তাঁর স্মরণে একটি মেলা ও একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments