পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বাঁশ পুকুরিয়া নামক স্থানে দুর্গাপুর হতে শিবপুরগামী পাকা রাস্তার উপর থেকে গাজাঁসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানিকদল।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা টীম জানতে পারে,গ্রামের মেঠোপথ দিয়ে দুইজন মাদক চোরাকারবারি বাইকে দশ কেজি গাঁজা পাচার করবে,উক্ত তথ্যের ভিত্তিতেই মেঠোপথ দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীকে সিগনাল দিয়ে জিজ্ঞাসাবাদের পর দেহ তল্লাশী করে দুইটি ট্রাভেল ব্যাগের মধ্যে দশ কেজি গাঁজা,স্মার্ট ফোন দুইটি,একটি মোটর সাইকেলসহ দুইজনকে আটক করে অভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা (১)মোঃ সবুজ মিয়া(৩০),পিতা-
মো:হাফিজার রহমান সাং-রহমতপুর,থানা-মিঠাপুকুর,
জেলা-রংপুর,(২)মোঃসোহাগ মিয়া (৩১),পিতা-মৃত আঃ জলিল সাং-রাধাকৃষ্ণপুর,থানা- কালীগঞ্জ,জেলা-রংপুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন,রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার সহকারী পরিচালক রিফা রওনক নিতু,সঙ্গীয় ফোর্সগন বিভাগীয় স্টাফ,পরিদর্শক হুমায়ুন কবির,সহকারী উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দ,সহ উপ-
পরিদর্শক বায়েজীদ হোসেন-শাহজাহান আলী,সিপাই জনাব মোঃগোলজার রহমান,সিপাই মাবিয়া খাতুন-রাসেল ইসলাম এর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠনপূর্বক রাজশাহী জেলার বেল পুকুর থানাধীন বাঁশ পুকুরিয়া নামক স্থানে দুর্গাপুর হতে শিবপুরগামী পাকা রাস্তার উপর মেঠোপথে সফল অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বেলপুকুর থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১)সারণির ক্রমিক নং ১৯(গ),৩৮ ও ৪২ ধারাতে নিয়মিত মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক রিফা রওনক নিতু প্রতিবেদককে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষ নেই। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments