ডেস্ক রিপোর্ট: মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটির (২০২৩-২০২৪) সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইমাদুল হক,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইউনূস, কার্য নির্বাহী সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সুশান্ত সাহা।
সম্প্রতি ( শুক্রবার) ঢাকায় সংগঠনের কার্যালয়ে প্রধান ইলেকশন কমিশনার মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এক মিটিংয়ের মাধ্যেমে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী ইঞ্জিনিয়ার এম এম মাসুদুর রহমান নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি তার বক্তৃতায় সংঘঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার দায়িত্ব পালনের জন্য সংঘঠনের সকলের সহযোগীতা কামনা করেন। মো. ইমাদুল হক বলেন, সংঘঠনকে নতুনদের মাঝে পরিচিতি এবং নতুন সদস্য বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী এম এম মাসুদুর রহমান নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সকলকে এক সঙ্গে সমন্বয় করে কাজ করার আহবান করেন।
প্রসঙ্গত, মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটি ২০১২ সাল থেকে উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তরুণ ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্ব করে আসছে এবং উপজেলার সকল নবীন প্রবীণ ইঞ্জিনিয়ারদের মাঝে সেতু বন্ধন তৈরি করছে।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments