বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কর্মক্ষেত্রে কর্তব্য নিষ্ঠা,সততা, দূরদর্শিতা ও দক্ষতার স্বাক্ষর রাখায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনুল ইসলাম বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন। রোববার (২১ এপ্রিল) বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম তার কার্যালয়ে জেলার মাসিক অপরাধ পর্যালোচনামূলক সভায় ওসি মাইনুল ইসলামের হাতে বিশেষ সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। এসময় জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বিশেষ সম্মাননা পুরস্কার অর্জণ করায় বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলামকে প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments