সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে মো. শাহজাহান ওরফে সাজু মিয়া নামে এক কলেজ অধ্যক্ষ ও আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. শাহজাহান ওরফে সাজু মিয়া মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মেলান্দহ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ। তিনি মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) তাকে আদালতে প্রেরন করেছে পুলিশ। এর আগে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত সোমবার দিবাগত রাতে যৌথ অভিযান চালিয়ে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গত ২৯ নভেম্বর মেলান্দহ থানায় করা নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments