সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে দুই হাজার অসহায় হতদরিদ্রের মধ্যে কম্বল বিতরণ করেছে জেলা পরিষদ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এড. মুহাম্মদ বাকী বিল্লাহ।
এসময় এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, জেলা পরিষদের পক্ষ দুই হাজার ব্যক্তির মাঝে সারাজেলায় কম্বল বিতরণ করা হয়েছে। এই শীতবস্ত্র পেয়ে তাদের কিছুটা হলেও উপকৃত হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন জাহান লিজা, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments