ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেয়া বাণীতে তিনি বিশে^র সকল প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি অভিনন্দন জানান। মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহ্’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেন তিনি।
ঈদ উল আযহা উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রতিকী পশু কোরবানীর সাথে অন্তরের পশুত্বকেও কোরবানী দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানান। তিনি বলেন, কল্যাণময় সমাজ গঠণে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখাতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে।
হযরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শ্বাশত শিক্ষায় সকল ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে দেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments