স্টাফ রিপোটার: ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ করে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর নয়াপল্টন বিক্ষোভ করেছেন সাধারণ রিকশা শ্রমিকরা।
শুক্রবার বিকেলে আরামবাগ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাকরাইলের দিকে আসতে চাইলে নয়াপল্টন বিএনপি অফিসের সামনে আটকে দেয় পুলিশ।
এসময় রিকশা শ্রমিকরা দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমরা শ্রমজীবী মানুষেরা খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করছি। তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান।
তারা বলেন, সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতার পাশাপাশি বেচে থাকা অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না। আমরা দু'বেলা ডাল-ভাত খেয়ে বাচতে চাই। সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমার বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments