মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া মামলার আসামি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরও তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
৫ দিনের রিমাণ্ড শেষে মঙ্গলবার (৩০ মে) দুপুরে চাঁদকে পুলিশ আদালতে হাজির করে পুনরায় ১০ দিনের রিমাণ্ডের আবেদন করেন। পরে রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার জানান,৫ দিনের রিমাণ্ড শেষে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে পুনরায় আদালতে তোলা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে আরো ১০ দিনের রিমাণ্ড চাওয়া হয়। তবে আদালত তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। আর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার এই মামলা বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের কাছে আছে। তারাই বিএনপির নেতা চাঁদকে জিজ্ঞাসাবাদ করবেন।
গত ৫দিনের রিমান্ডে চাঁদ কি ধরনের তথ্য দিয়েছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এর আগে গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে তোলে পুলিশ। আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়। ওই রিমান্ড শেষ হওয়ার পর মঙ্গলবার আবারও তাকে আদালতে তোলা হলে তিনদিনের রিমান্ডে দেন আদালত।
উল্লেখ্য,গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। এসময় তিনি বলেন,আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।
চাঁদের এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ নিয়ে দেশব্যাপী প্রতিবাদের ডাক দেয় আওয়ামী লীগ। তাকে গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments