রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী স্বাগত বক্তৃতা করেন। এছাড়াও বক্তৃতা করেন মৎস্যজীবী সুনীল চন্দ্র হালদার ও রাসেল মোল্লা।
এসময় উপজেলার ৫ জন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
সব মন্তব্য
No Comments