স্টাফ রিপোর্টার: ঢাকা–৬ আসনের ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা ক্যাপ্টেন সিফাত।
তিনি বলেন, রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জামায়াতের একজন পোলিং এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়েছে এমন যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া।
বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি কেন্দ্রটি সামনে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।
ক্যাপ্টেন সিফাত জানান, কেন্দ্রটিতে দায়িত্বে থাকা তিনটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পোলিং এজেন্ট ব্যক্তিগত প্রয়োজনেই সাময়িকভাবে কেন্দ্র থেকে বের হয়েছিলেন এবং পরে আবার কেন্দ্রে ফিরে আসেন।
তিনি বলেন, ভোট গ্রহণ নির্বিঘ্নে চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। তিনি ভোটারদের কোনো গুজবে কান না দিয়ে নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা–৬ আসনের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments