স্টাফ রিপোর্টার :দৈনিক জনতা কটিয়াদী উপজেলা প্রতিনিধি সুবল চন্দ্র দাস আর (৫৩) নেই।মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুনণ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কিশোরগঞ্জ -২ আসনের এমপি নূর মোহাম্মদ ও কটিয়াদি পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী, বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিক মিয়া, রাজনীতিবিদ ও সমাজসেবক ভিপি দুলাল বর্মনসহ স্থানীয় নেতৃবৃন্দ । শোক জানিয়েছে কটিয়াদী প্রেস ক্লাব, কটিয়াদি উপজেলা রির্পোটার্স ইউনিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোরঝলক। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুবল চন্দ্র দাসের মৃত্যুতে শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক সুবল চন্দ্র দাস আজকের ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকায় কর্মরত ছিলেন। সর্বশেষ দৈনিক জনতা কটিয়াদি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments