ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন শাখার উদ্যোগে ২০ অক্টোবর ২০২৪, রবিবার, দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে শাখা সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পার্টির দক্ষিণ জেলা কমিটির সদস্য শংকর আচার্য, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, পল্টন থানা কমিটির সভাপতি কার্তিক চক্রবর্তী, হযরত আলী, সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান, আনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নানা কারণে আয় কমে যাওয়া সাধারণ মানুষের জীবন আর চলছে না। নিত্যপণ্যের দামে মানুষ দিশেহারা। কম খেয়ে বেঁচে থাকা সাধারণ মানুষ বাজারে যাওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, কখনো কখনো দুই একটি পণ্য সরবরাহের কৃত্রিম সংকট সৃষ্টি হলেও বাজারে পণ্যের অভাব নেই। অথচ ‘বেঁচা কেনা’ কমে গেছে।
নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলেও সিন্ডিকেট ব্যবসায়ী ও চাঁদাবাজির পতন হয়নি। সিন্ডিকেট বহাল আছে। চাঁদাবাজির ‘দল’, ‘বস’, বদল হয়েছে, হাত বদল হয়েছে, চাঁদাবাজি অব্যাহত আছে। ব্যবস্থা বদল ছাড়া এ অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে না। নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারকে ব্যবসায়ী সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যবসায়ীদের কাছে বাজার ছেড়ে না দেওয়ার আহবান জানান।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
সব মন্তব্য
No Comments