বশেমুরবিপ্রবি প্রতিনিধি: অবশেষে বিজ্ঞাপন মুক্ত হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক।
ইতিপূর্বে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ঢাকা পড়েছিল বিশ্ববিদ্যালয়ের নামফলকসহ প্রবেশদ্বার।
এ নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসন বিষয়টি দৃষ্টিগোচর হয়। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন।
ইতিমধ্যে এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কঠোর হস্তক্ষেপে প্রবেশদ্বারে থাকা বঙ্গবন্ধুর নামাঙ্কিত একমাত্র নামফলক সমুন্নত করাসহ সব ধরনের বিজ্ঞাপনী প্রচারনার ব্যানার উচ্ছেদ করা হয়েছে।
পরবর্তীতে এ বিষয়ে রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ফটকে এতসব পণ্যের প্রচারণা মোটেই কাম্য নয়৷ ভবিষ্যতে এমন ধরনের প্রচারণা কখনোই সমর্থন করা হবে না।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাজ চলমান থাকায় বর্তমানে ক্যাফেটেরিয়া সংলগ্ন অবস্থিত ফটকটি মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments