পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: টানা সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক সংকটের মধ্যেই রাজশাহী শহরে পরিচ্ছন্নতা ও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। রাষ্ট্র ও দেশ সংস্কারের এমন সব কার্যক্রমের মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত গড়ে তুলছেন এসব শিক্ষার্থীরা।
নতুন বাংলাদেশ বির্নিমাণের প্রত্যয় নিয়ে দেশব্যাপী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছেন শিক্ষার্থীরা।
গেল দুইদিন থেকে তারই ধারাবাহিকতায় রাজশাহীর প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা।
একইসঙ্গে বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা ও ঘটে যাওয়া সহিংসতার ধ্বংসাস্তুপ এবং জঞ্জাল সরাচ্ছেন। শহরজুড়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা এই কাজগুলো করছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর তালাইমারী, বাস টার্মিনাল, আলুপট্টি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, লক্ষ্মীপুর, কোট, রেলগেট, বর্ণালি,
আমচত্বর,ভদ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী,বিভিন্ন স্কুল-কলেজের রোভার স্কাউট সদস্য,বয় স্কাউট,গার্লস গাইড,নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং রেড ক্রিসেন্ট সদস্যদেরকেও এসব কাজে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
দেশজুড়ে চলমান সংকটময় মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ সদস্যরা কর্মবিরতিতে আছেন সেই মুহূর্তে শিক্ষার্থীদের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ ও পথচারীরা।
সড়কে যানবাহনে চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ধ্বংসস্তুপ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ কিংবা রাত জেগে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার কাজে মুগ্ধ সবাই। নতুন প্রজন্মের হাত ধরেই নতুন করে দেশ উঠুক এটিই চান তারা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
সব মন্তব্য
No Comments