মোংলা থেকে মো. নূর আলমঃ র্যাব’র অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে জব্দকৃত দশ প্রজাতির ২৬ টি বণ্যপ্রাণী মোংলার সুন্দরবনের করমলজে অবমুক্ত করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে র্যাব, কোস্ট গার্ড ও বনবিভাগ এসব বণ্যপ্রাণী অবমুক্ত করে।
র্যাব ৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, গত ১৮ জানুয়ারী যশোরের মনিরামপুর, সাতক্ষীরার মুন্সিগঞ্জ ও ১৫ জানুয়ারী খুলনার পাইকগাছার কপিলমুনি থেকে ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রঅণী জব্দ করে র্যাব ০৬। জব্দকৃত এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ১টি মেছো বিড়াল, ১টি সজারু, ২টি বানর, ১টি গন্দগোকুল, ১টি অজগর, ২টি গোখরা সাপ, ২টি ধুসর বক, ৬টি ডাহুক পাখি, ১টি পানকৌড়ি ও ৯টি সুন্ধি কচ্ছপ। এ প্রাণীগুলোর করমজলে অবমুক্তের সময় উপস্থিত ছিলেন, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, স্টাফ কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান নির্মল কুমার পাল ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাওলাদার আজাদ কবির।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, অবৈধভাবেএকটি চক্র সুন্দরবনের এসব বন্যপ্রাণী সংরক্ষণ করেছিল। যেটি এই সুন্দরবনের জন্য ক্ষতিকর। এই কারণে গোয়েন্দা সদস্যদের তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। যারা এসব প্রাণী সংরক্ষণ করে রেখেছিলেন তাদের জেল-জরিমানাও করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ নভেম্বর বাগেরহাটের চন্দ্র মহল ইকোপার্ক থেকে ১৬টি প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী জব্দ করে সুন্দরবনের এই করমজলে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments