পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: আগামী ২৪ ফেব্রুয়ারি রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশন। চলবে বুধবার পর্যন্ত।
নির্বাচন কমিশন সচিব ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ.শ সাজু জানান,প্রথম দিনে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে সভাপতি পদে একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন,সাধারণ সম্পাদক পদে মাইটিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু ও মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী,নির্বাহী সদস্য পদে দ্বীপ্তটিভির ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম।
তিনি বলেন,নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীরা ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত নির্ধারিত ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১৫ ফেব্রুয়ারি ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। একইদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
খসড়া প্রার্থী তালিকার ওপর আপত্তি ও শুনানী অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি দুুপুর ১২টায়।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রাজশাহীর প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম। আর নির্বাচন কমিশনার রয়েছেন প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু। আর নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ.শ সাজু।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments