মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করা সহ অন্যান্য রাজনৈতিক আলোচনা সহকারে সোমবার বিকাল ৪ টায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের সম্পাদক কমরেড এস এম ওমর ফারুক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য কমরেড লুৎফর রহমান।
এই কর্মীসভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড ইঞ্জিঃ সামসুজ্জোহা,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবীর।
আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের রাজশাহী মহানগরের সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড হাবিবুর রহমান,কমরেড ডাঃ রুহুল আমিন,কমরেড ডাঃ জীবন আহমেদ,কমরেড ইঞ্জিঃ আয়নাল হক,বাংলাদেশ যুব আন্দোলনের রাজশাহী মহানগর সভাপতি কমরেড সোহরাব আলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাজশাহী রেশম কারখানা ও রাজশাহী সুগারমিল সহ সকল শিল্প বাঁচানোর সংগ্রাম করার জন্য পার্টি কর্মীদের প্রতি আহবান করেন।
রাজশাহী মহানগর বিপ্লবী সম্পাদক এস এম ওমর ফারুক বলেন,রাসায়নিক সার,তেল,গ্যাস,বিদ্যুৎ সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে।আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪দল সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে নৌকা মার্কায় ভোট দিয়ে দেওয়ার আহবানহ জানান।
জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন,
রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান।রাজশাহী আজ দেশের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়া ও সারাবিশ্বের প্রশংসার বিন্দুতে পরিণত হয়েছে।রাজশাহীর উন্নয়নের স্বার্থে বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিকল্প নাই। রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৪ দলের সবাইকে খায়রুজ্জামান লিটনের পাশে থাকার আহবান জানান।
তিনি আরও বলেন,আগামী ২১ জুন নির্বাচনে আমরা তাকে বিজয়ী দেখতে চাই। লিটন জিতলে রাজশাহীবাসী জিতবে। এজন্য লিটনের বিজয় নিশ্চিত করতে ১৪ দলের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিবাহবিচ্ছেদ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরে গড়ে প্রতিদিন প্রায় ৯টি করে তালাক বা ডিভোর্স আবেদন জমা পড়ছে। ...
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্রি ...
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
সব মন্তব্য
No Comments