পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সেই নির্দেশ মেনে ইফতার মাহফিলের আয়োজন না করে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্যেশ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গত ৩ এপ্রিল (বুধবার) রাজশাহী শিক্ষা বোর্ড পরিবারের পক্ষ থেকে থেকে বোর্ডে কর্মরত নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল-সেমাই, চিনি, চাউল, তৈল, মশলা ইত্যাদি।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম,শিক্ষা বোর্ড সচিব মো. হুমায়ুন কবীর, শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
সব মন্তব্য
No Comments