সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জে জামিয়া কুরআনিয়া তালিমুসসুন্নাহ কওমি মাদরাসার এতিমদের জন্য বরাদ্দ দেওয়া সরকারি অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম খাঁন।
তিনি লিখিত বক্তব্যে জানান, উপজেলার বানিয়ানীরচর পূর্ব মধ্যপাড়া জামিয়া কুরআনিয়া কওমি মাদরাসার প্রধান মুহতামিম মুফতি শুয়াইব আহসান ২০২৩ সালের ২৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ে এতিম শিক্ষার্থীদের জনয় খাদ্য সহায়তা চেয়ে আবেদন করে। ২০২৩ সালের ২০ নভেম্বর উপজেলা প্রশাসন দুইটন জিআর বরাদ্দ করেন। মুহতামিম মুফতি শুয়াইব আহসান সরকারি বরাদ্দের জিআর উত্তোলন করে ভুয়া মাস্টার রোল সাজিয়ে নিজেই আত্মসাৎ করেন। বানিয়ানীরচর পূর্ব মধ্যপাড়া জামিয়া কুরআনিয়া কওমি মাদরাসায় কোনো লিল্লাহ বোর্ডিং নেই, অস্তিত্ব বিহীন প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাৎ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন জাহেদী, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগ নেতা আমির হামজাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments